1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ভাজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক দেবীদ্বারে আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারপূর্বক সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেবীদ্বারে মাদ্রাসা ছাত্রী কে অপরণপূর্বক আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটক দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের সম্মেলন মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থন দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড দেবীদ্বারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

দেবীদ্বারে ভাজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ভাজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}

এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে ১১ বছর বয়সী ভাতিজিকে গত একবছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসা শিক্ষক মো. নুরুল ইসলাম(৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নুরুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগী শিশুটির আপন চাচা।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে কুমিল্লা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধর্ষক মো. নুরুল ইসলাম(৩৩) উপজেলার ধামতী গ্রামের তমিজ উদ্দিন সরকার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। সে ময়নামতি ১৫ নম্বর গেইটের “ক্যান্টনমেন্ট হাজী মজিদিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন। গত ৮ নভেম্বর ওই মাদ্রসার এক ছাত্র বলৎকারের অভিযোগে চাকরিচ্যুত হন। ওখান থেকে এসে দেবীদ্বার সদরের “দেবীদ্বার- চান্দিনা সড়কের” ‘হিলফুলফুজুল স্কুলের পাশে ভাড়া বাসা নিয়ে স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় চাকুরির চেষ্টা করছিলেন। অপরদিকে ভিক্টিম শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (ভিক্টিম সার্ভিস সেন্টারে) ডাক্তারী পরীক্ষা শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। ভিক্টিম শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটে শুক্রবার সাকাল সাড়ে ১০টায়(২৭ নভেম্বর একতলা বিশিষ্ট একটি ভবনের ছাদে। ওই ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার বিবরনীতে তিনি উল্লেখ করেন, আমি একজন গৃহীনি। আমার স্বামী ঢাকায় চাকুরী করেন। অভিযুক্ত নুরুল ইসলাম আমার আপন দেবর ও সে একজন মাদ্রাসার শিক্ষক। ভিকটিম (১১) আমার মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করে। নুরুল ইসলাম একজন নারী লোভী প্রকৃতির লোক। সে বিগত এক বছর যাবত আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে, এমন কি ভয়ভীতি প্রদর্শন ও জীবন নাশের হুমকীতে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার(২৭ নভেম্বর) সকাল অনুমান সাড়ে ১০টায় নুরুল ইসলাম ভিকটিমকে পূর্বের ন্যায় বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও বিভিন্ন রকম প্রলোভনে একটি ভবনের ছাদের উপর নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং আমার মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মেয়ে গত এক বছরের ঘটনার বর্ননা দেয়। এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভিক্টিমের মায়ের অভিযোগে মামলা হয়েছে, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিক্টিমের ডাক্তারী পরীক্ষা ও ম্যজিস্ট্রেটের নিকট ২২ ধারায় ভিক্টিমের জবানবন্দী লিপিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শিশু বলতকারের অভিযোগে গত ২২ দিন পূর্বে একটি মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ভাজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতারদেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবকদেবীদ্বারে আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারপূর্বক সন্ত্রাস বিরোধী আইনে মামলাদেবীদ্বারে মাদ্রাসা ছাত্রী কে অপরণপূর্বক আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটকদেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ডজাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেনদেবীদ্বারে ভূমিহীন সংগঠনের সম্মেলনমধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থনদেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ডদেবীদ্বারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিল