1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থন দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড দেবীদ্বারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিল এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তন কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর দেবিদ্বারে সিজারের পরই প্রসূতির মৃত্যুর অভিযোগ; ৩ লাখ টাকার চেকে রফাদফা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তার দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড দেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড দেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারা

মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে
মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
  • দেবিদ্বার প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মধ্যনগরে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা মুন্সীর নিজ ওয়ার্ডে প্রথম নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে মধ্যনগর গ্রামে মুন্সী বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে।
হাজী সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা মুন্সী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউছুফ মেম্বার, মাওলানা ওসমান গনি যুক্তিবাদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ। উঠান বৈঠকে বক্তারা বলেন, মাসুদ রানা মুন্সী একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব মানুষ। প্রবাসে থেকেও তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, রাস্তা-ঘাট ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা মুন্সী বলেন, আমি বেলজিয়ামে থাকলেও আমার মনটা সবসময় মধ্যনগরেই পড়ে থাকে। এই গ্রামের মাটি, এই গ্রামের মানুষই আমার আসল ঠিকানা। তিনি বলেন, আমি চেয়ারম্যান হইতে আসি নাই, আমি আপনাদের সেবক হইতে আসছি। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি কথা দিচ্ছি – সুলতানপুরে কোনো গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা পাবে না, কোনো ছাত্র টাকার অভাবে পড়ালেখা বন্ধ করবে না। তিনি আরও বলেন, আমার কোনো সন্ত্রাসী বাহিনী নাই, আমার শক্তি হইলেন আপনারা। এই মধ্যনগর থেকে আজকে যে ভালোবাসা পাইলাম, এইটাই আমার নির্বাচনের সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে রাস্তা-ঘাট ঠিক করা, মাদকমুক্ত ইউনিয়ন করা, আর প্রত্যেকটা ওয়ার্ডে বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, টাকার ভিত্তিতে না। আপনারা শুধু আমার পাশে থাকেন, দোয়া করেন। বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ।
সভা শেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থনদেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ডদেবীদ্বারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিলএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তনকুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীরদেবিদ্বারে সিজারের পরই প্রসূতির মৃত্যুর অভিযোগ; ৩ লাখ টাকার চেকে রফাদফানিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তারদেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ডদেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ডদেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারা