কুমিল্লার দেবীদ্বার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুইজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাজাপ্রাপ্তরা হলেন- বাগুর গ্রামের ময়নাল হোসেন এর ছেলে মো. বিল্লাল হোসেন( ৪৩) ও চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মো হানিফ ( ২৭)। এ সময় আসামী বিল্লাল হোসেন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামী মো. হানিফকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।aq মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।