1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার বিপ্লব ও সংহতি দিবস পালনে পাল্টা পাল্টি কর্মসূচী, নারী এমপির গাড়ি বহরে হামলা দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে
দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১১ নভেম্বর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেস্টুন ও ব্যানার ছাপানোর অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাকে দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় আসামি করে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যবসায়ীর নাম মো. মহসিন মিয়া (৩২)। তিনি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আক্কাস ডাক্তারের বাড়ির মো. ছিদ্দিকুর রহমানের ছেলে এবং স্থানীয় দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘খন্দকার প্লাজা’র ‘সেবা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড প্রেস’ এর মালিক পুলিশ জানায়, আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের ব্যানারে ওই প্রেসে ফেস্টুন ও ব্যানার ছাপানো হচ্ছিল। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে প্রেস থেকে ২৬টি সদ্য ছাপানো ফেস্টুন ও ব্যানার জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেসের মালিক মহসিন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে ওই প্রেস মালিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তারবিপ্লব ও সংহতি দিবস পালনে পাল্টা পাল্টি কর্মসূচী, নারী এমপির গাড়ি বহরে হামলাদেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন