1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার বিপ্লব ও সংহতি দিবস পালনে পাল্টা পাল্টি কর্মসূচী, নারী এমপির গাড়ি বহরে হামলা দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা

জাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে
জাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময়
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে চলাচলের সুবিধার্থে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের দাবি জানান। এ সময় রঘুরামপুর গ্রামের বাসিন্দারা প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়া এবং নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর সমস্যার কথা তুলে ধরেন। এসব দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তির জন্য নদীর গতিপথ পরিবর্তনে লুপ কাটিংয়ের ব্যবস্থার দাবিও জানান ভুক্তভোগীরা।
এ সময় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংসদের পরবর্তী অধিবেশনে আমি বিষয়টি নিয়ে কথা বলব। আমার জায়গা থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমার এলাকার জন্য, আমার গ্রামবাসীর জন্য, আমার উপজেলাবাসীর জন্য কোনো জায়গায় যদি ১০ বার গিয়ে অনুরোধ করতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই।’
তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
জাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময়দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তারবিপ্লব ও সংহতি দিবস পালনে পাল্টা পাল্টি কর্মসূচী, নারী এমপির গাড়ি বহরে হামলাদেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা