1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তার দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড দেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড দেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার- ৬ কুমিল্লায় ৭২ ঘণ্টায় অভিযানে আটক ৫৪৪, নিষিদ্ধ সংগঠনের ১০৭ দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড জাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বার উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী হাজী মো. সেলিম সরকারকে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে শনিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। হাজী মো. সেলিম সরকার (৫৫) দেবীদ্বার পৌরসভার দেবীদ্বার গ্রামের উত্তরপাড়া সরকার বাড়ির মৃত আব্দুল মতিন সরকার (মতিন মেম্বার)-এর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, মিটিং ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানদাতা হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, দেবীদ্বার উপজেলার ভাণী ইউনিয়নের আতাপুর বাজার এলাকায় মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০-১৫ জন সক্রিয় সদস্য সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে। ওই মামলার অন্যতম অভিযুক্ত সেলিম সরকার। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সরকারবিরোধী বিভিন্ন মিছিল ও নানা অপরাধ সংঘটনের সঙ্গে সেলিম সরকারের সম্পৃক্ততার প্রমাণ ভিডিও ফুটেজ ও তদন্তে পাওয়া গেলে,তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তারদেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ডদেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ডদেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারাবাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণাঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার- ৬কুমিল্লায় ৭২ ঘণ্টায় অভিযানে আটক ৫৪৪, নিষিদ্ধ সংগঠনের ১০৭দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ডজাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময়দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার