কুমিল্লার দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় সুবিল ইউনিয়নের বুড়িরপার শিশু পার্কে ঔই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভূমিহীন নেতা মো. আবু মিয়ার সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার রসুলপুর কার্যালয়ের সংগঠক উজ্জল হোসেনের সঞ্চালনায় প্রাধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ, মো. গোলাম মোস্তফা, মো. নাসির উদ্দিন মাষ্টার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন,- মো. নিল মিয়া, হাসেনা বেগম, জোবেদা বেগম, নাজমা বেগম প্রমূখ।
প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার বলেন,- দেশ ও জাতি আজ কঠিন সংকটে নিমজ্জিত। আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। নিত্যপ্রয়োজনীয় সামগ্র সাধারন মানুষের নাগালের বাহিরে। সবচেয়ে বেশী দূর্ভোগে আছে ভূমিহীন ও সাধারন মানুষ। আমরা আমাদের মৌলিক অধিকার এবং অস্তিত্বের লড়াই নিয়ে রাজপথে নামতে হচ্ছে। যে মাটির বুকে আমাদের জন্ম, যে মাটিতে আমরা ফসল ফলাই, দুর্ভাগ্যজনকভাবে সেই মাটির ওপরই আজ আমাদের কোনো অধিকার নেই। নদীভাঙন, দারিদ্র্য আর নানা সামাজিক বৈষম্যের শিকার হয়ে আজ লক্ষ লক্ষ মানুষ ভূমিহীন ও গৃহহীন। তিনি আরো বলেন, যৌতুক-বাল্যবিয়ে, নারী নির্যাতন, খুণ, ধর্ষণ, বলৎকার, লুটপাট, চাদাবাজী, ঘূষ-দূর্নীতির কড়াল শ্রোতে ভাসছে মানুষ। এ অবস্থায় ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অসঙ্গতি দূর করতে হবে। সম্মলেন নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা ও শপথবাক্য পাঠ করান নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপ্রধান- আবু মিয়া, সহ- সাধারন সম্পাদক নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক কাকলি বেগম, সহ- সাংগঠনিক সম্পাদক- রুবেল হোসেন, প্রচার সম্পাদক- আব্তুল আলীম, সদস্য- বিফুলা বেগম, আবুল বাশার, বিউটি বেগম, আলাউদ্দিন। সম্মেলনের পূর্বে গণসঙ্গীত, জাগরনী সঙ্গীত, নৃত্য এবং সম্মেলনের পর নাটক- ময়নার সংসার পরিবেশিত হয়।