1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারপূর্বক সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেবীদ্বারে মাদ্রাসা ছাত্রী কে অপরণপূর্বক আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটক দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের সম্মেলন মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থন দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড দেবীদ্বারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিল এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তন কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর

দেবীদ্বারে মাদ্রাসা ছাত্রী কে অপরণপূর্বক আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে
দেবীদ্বারে মাদ্রাসা ছাত্রী কে অপরণপূর্বক  আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
  • দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণপূর্বক প্রায় এক মাস আটক রেখে ধর্ষণের অভিযোগে সাকিব আহাম্মেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক সাকিব আহাম্মেদ (২৭), দেবীদ্বার উপজেলার রাজামেহার ইডনিয়নের গাংচর গ্রামের (দক্ষিণ পাড়া- ছামার বাড়ী)’র মনু মিয়ার ছেলে।
ভিক্টিম কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে আটক অভিযুক্ত সাকিব আহাম্মেদকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেটের নিকট নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২২ ধারায় রেকর্ড করেন।
গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভির হাসানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় কোতয়ালী থানার নূরপুর দক্ষিণ পাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ীর নিচ তলা হতে সাকিব আহাম্মেদ (২৭) কে আটক করা হয়। একই সাথে ভিক্টিম(১৩ বছর ১ মাস)কে উদ্ধার করা হয়।
ভিক্টিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায়, সাকিব আহাম্মেদ ও তার খালা রেখা বেগম(৪৫)কে আভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
তিনি তার মামলার বিবরনীতে উল্লেখ করেন,- তার নাবালিকা মেয়ে(১৩ বছর ১ মাস) গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ২৯ অক্টোবর সকাল অনুমান ১০টার সময় তার বান্ধবীর সাথে দেখা করার জন্য দেবীদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পৌছলে, পূর্ব থেকে উৎ পেতে থাকা সাকিব ও অপর আসামী তার খালা রেখা এবং অজ্ঞাত নামা আসামীদের সহায়তায় তার নাবালিকা মেয়েকে রাস্তা হতে জোরপূর্বক অহপরণ করে প্রাইভেট কার যোগে তুলে নিয়া যায়। ঘটনার পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বহু জায়গায় খোঁজা- খুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় মামলা দায়ের করেন। ভিক্টিমের মা আরো জানান, জমার মেয়েকে আপহরণ করে সাকিব কুমিল্লা একটি ভাড়া বাসায় রেখে একমাস যাবত নির্যাতন করে আসছিল। এ ব্যাপারে আটক সাকিব আহাম্মেদের মা জানান, আমি যতদুর জেনেছি তাদের প্রেমের সর্ম্পকের বিয়ে হয়, বয়স কম হওয়ায় মেয়েকে অনেক বুঝিয়েও বাড়িতে পাঠাতে পারিনি। বয়স হলে পারিবারিকভাবে বিয়ে করিয়ে ঘরে তুলে আনার কথা বলি। মেয়েটি কোন ভাবেই মানাতে পারিনি। এখন শুনি আমার ছেলের বিরুদ্ধে অপহরন মামলা হয়েছে।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, ভিক্টিমের মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা দায়ের করি। মেয়েটি নাবালিকা। অপহরণকারী ও ভিক্টিমকে আটক ও উদ্ধার করে আদালতে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারপূর্বক সন্ত্রাস বিরোধী আইনে মামলাদেবীদ্বারে মাদ্রাসা ছাত্রী কে অপরণপূর্বক আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটকদেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ডজাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেনদেবীদ্বারে ভূমিহীন সংগঠনের সম্মেলনমধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মুন্সীর প্রথম উঠান বৈঠক, জনস্রোতে প্রমাণ হলো জনসমর্থনদেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ডদেবীদ্বারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিলএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তনকুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর