1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তন কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর দেবিদ্বারে সিজারের পরই প্রসূতির মৃত্যুর অভিযোগ; ৩ লাখ টাকার চেকে রফাদফা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তার দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড দেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড দেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার- ৬ কুমিল্লায় ৭২ ঘণ্টায় অভিযানে আটক ৫৪৪, নিষিদ্ধ সংগঠনের ১০৭

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন ৫০৭ জন। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন আরও ১২০ জন শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। বোর্ড সূত্রে জানা যায়, এবারের পুনর্নিরীক্ষণের জন্য ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়। যাচাই শেষে ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৫৮৬ জনের একটি বিষয়ে, ২১১ জনের দুটি বিষয়ে এবং ১৬ জনের তিনটি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শফিকুল ইসলাম জানান, পুনর্নিরীক্ষণের পর ৫০৭ জন শিক্ষার্থী অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৬৬২ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া জিপিএ-৩ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন শিক্ষার্থী। চতুর্থ বিষয়ের নম্বর পরিবর্তন হয়েছে আরও ১৩ জনের। অন্যদিকে, পুনর্নিরীক্ষণের আবেদন করেও ৫৫৮ জন শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ:কুমিল্লা বোর্ডে ২৮১৩ জনের ফল পরিবর্তনকুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীরদেবিদ্বারে সিজারের পরই প্রসূতির মৃত্যুর অভিযোগ; ৩ লাখ টাকার চেকে রফাদফানিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তারদেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ডদেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ডদেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারাবাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণাঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার- ৬কুমিল্লায় ৭২ ঘণ্টায় অভিযানে আটক ৫৪৪, নিষিদ্ধ সংগঠনের ১০৭