কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- ছেপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে আল আমিন ( ২৪) এবং গজারিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রায়হান( ২৬)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় দেবীদ্বার উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।