1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তার দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড দেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড দেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার- ৬ কুমিল্লায় ৭২ ঘণ্টায় অভিযানে আটক ৫৪৪, নিষিদ্ধ সংগঠনের ১০৭ দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড জাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার

দেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে
দেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের  ছাত্রনেতারা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}

দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে বহুধা বিভক্ত বিএনপির নেতৃত্বকে এক করতে, ৯০’র দশকের বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা ঐক্যের ডাক দিয়েছেন। শুক্রবার সকাল দুপুরে দেবীদ্বার পল্লীবিদ‍্যুৎ সংলগ্ন সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. নজরুল ইসলাম সরকারের বাসভবনে ৯০ দশকের নেতারা এক কর্মীসভায় ওই ঐক্যের ডাক দেন। দেবীদ্বার বিএনপি বর্তমানে ৪ ভাগে বিভক্ত রয়েছে। এসব গ্রুপের নেতৃত্বে যারা আছেন, তাদের মধ‍্যে- সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস‍্য, সাবেক জাতীয় কমিটির সদস‍্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস‍্য সচিব এএফএম তারেক মূন্সী, বিএনপি জাতীয় কমিটির সদস‍্য মো. সাঈদুর রহমান লিটন ও ঢাকা গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং তিতুমির কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠানের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমানের সঞ্চালনায় ওই কর্মীসভায়, বিএনপির চারভাগে বিভক্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসার আহ্বান জানান। বক্তারা ক্ষোভের সাথে বলেন, দেবীদ্বারের মাটি বিএনপির ঘাঁটি, এটা দেশ ব্যাপী স্বীকৃত। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ আসনে ৪টি সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। বর্তমানে বিএনপির যত নেতা তত গ্রুপ। এ বিভাজনের কারনে প্রতিপক্ষ সুযোগ গ্রহন করছে।অধিকাংশ নেতার আবির্ভাব ঘটেছে ২৪’র ছাত্র- জনতার গনঅভূ‍্যত্থানের পর। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা আর চুপসে থাকতে পারিনা। তাই বর্তমানে গ্রুপিং এর রাজনীতির কবর রচনা করতে হবে। আমাদের হারানো ঐতিহ‍্য ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ‍্যে প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে কর্মী সমাবেশ করার ঘোষণা দিয়ে বক্তারা আরো বলেন, ঐক‍্যের ডাক ব‍্যর্থ হলে সকল নেতৃত্বকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আমরা এগিয়ে যাব।
বক্তারা আরো বলেন, যারা বিগত স্বৈর শাসকের সহযোগী ছিলেন, যারা দলের কর্মকান্ড থেকে দূরে সড়ে গিয়েছিল, যারা ২৪’র ৫ আগস্টের পর চাঁদাবাজীসহ নানা অনৈতিক কাজে যুক্ত থেকে দলের বদনাম করেছে, তাদের প্রতি কোন আপোষ নেই। সভায় প্রাক্তন নেতৃবৃন্দের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারমান‍্যান মো. সাদেকুর রহমান সরকার,উপজলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলাই কুমার রায়, উপজেলা যুবদল’র সাবেক সভাপতি ও এসএ সরকারি কলেজের সাবেক ভিপি মো. এনামুল হক (হেলাল) ভূঁইয়া, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম খান, বিএনপি নেতা মো. মান্নান মোল্লা, সাবেক যুবদল নেতা মো. সোয়ায়েব মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারমান‍্যান সুফিয়া বেগম, এসএ সরকারি কলেজের সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক জাভেদ আহমদ চৌধুরী, সাবেক যুবদল নেতা মো. মোশাররফ হোসেন মামুন, মো. জাহাঙ্গীর আলম, মো. আবু বকর সিদ্দিক, মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান আসাদ, মো সৈয়দ নাঈম, রিপন আহমেদ, খালিদ হাসান মামুন, মো. সুমন আহমেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সেলিম সরকার গ্রেপ্তারদেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ডদেবীদ্বারে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ডদেবীদ্বারে বিএনপির নেতৃত্বকে ঐক‍্যের ডাক দিলেন নব্বইয়ের ছাত্রনেতারাবাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণাঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার- ৬কুমিল্লায় ৭২ ঘণ্টায় অভিযানে আটক ৫৪৪, নিষিদ্ধ সংগঠনের ১০৭দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ডজাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময়দেবীদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপিয়ে প্রেস মালিক গ্রেপ্তার