1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার:কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর দেবীদ্বার পৌরএলাকার নিজ বাগান বাড়িতে কেক কেটে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় ওই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাজেদা আহসান মুন্সী, কুমিল্লা(উঃ) জেলা বিএনপির সহ-সভাপতি মো.শাহজাহান মোল্লা,কুমিল্লা (উঃ) জেলা মহিলা দল এর সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক কোশাধক্ষ মো. আজহারুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি – মো. সুদন ডিলার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাজুদ্দিন সাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান (ভুলু),উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ,পৌর বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুহসিন সরকার,পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম সাইফুল, পৌর যুবদলের সাবেক সহ সিনিয়রসহ সভাপতি মো.নূর আহামেদ সরকার,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.বিল্লাল হোসেন (বিল্লু),ছাত্রদল নেতা মো.বিল্লাল হোসেন প্রমুখ।

কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী বলেন, ‘বর্তমান দু:সময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। দেশ আজ দু:শাসন কবলিত। দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারন মানুষ দিশেহারা। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবী, নারী-শিশু নির্যাতন,অপহরণ,গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
উল্লেখ্য ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরায় সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে তিনি এক সামরিক অভুত্থানে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল