কুমিল্লা দেবীদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত চোর বিপ্লব হোসেন( কালু মিয়া) ( ৪০) কে ১ লক্ষ ৬১ হাজার টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সকালে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানান- গ্রেফতার বিপ্লব হোসেন( কালু মিয়া) চুয়াডাঙ্গা দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে ঝিনাইদহ সদর পুলিশ ও দেবীদ্বার থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় অভিযুক্ত বিপ্লব চোরকে গ্রেফতার করা হয়। এদিকে গত ৬ সেপ্টেম্বর বিকালে দেবীদ্বার পূবালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। জানা যায় – দেবীদ্বার ছোট আলমপুর গ্রামের চান মিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামে ছেলে পূবালী ব্যাংকের গ্রাহক মো. জাকির হোসেন ব্যাংক থেকে ৭ লক্ষ টাকা তুলে সোফায় বসে তার স্ত্রী আয়শা আক্তার ও পুত্রবধূ পলি আক্তারকে নিয়ে টাকা গুনে পেছনে রাখছিলেন গ্রাহক। এ সময় পাশে বসে থাকা চোর কৌশলে সেখান থেকে ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে টাকার হিসাব মিলাতে না পেরে ঘটনাস্থলে কাঁদতে থাকেন গ্রাহক জাকির হোসেন ও তার পরিবার। পরে এ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজে চোরির বিষয়টি নিশ্চিত হলে এ রাতেই মো. জাকির হোসেন বাদী হয়ে দেবীদ্বার থানায় অভিযোগ দাখিল করেন। শুক্রবার দুপুরে- এ বিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুজ্জামান জানান। ঘটনার পর থেকেই পুলিশ তৎপর ছিলো এবং বাকী টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে, আইনি প্রক্রিয়া শেষে বিপ্লবকে দেবীদ্বার থানায় নেওয়া হবে।