1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড় জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দেবীদ্বারে ২টি ছাগলসহ আগুনে পোড়ল কৃষকের গোয়াল ঘর ভ্রাম‍্যমান আদালত অভিযানে দেবীদ্বারে ৩ টি ড্রেজার মেসিন ধ্বংস দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু কুমিল্লায় ১৮ থানার পুলিশের অভিযান, আটক ৫১৯ কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু কুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ দেবীদ্বারে জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে
প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকতা পেশায় শিক্ষক ও আইনজীবীরা সাংবাদিকতা করতে পারবেন না, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের এমন মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানতে বুধবার রাতে ফেসবুকে মতামত আহ্বান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত তার ওই পোস্টে ৩৬৩ জন সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী মন্তব্য করেছেন। এর মধ্যে বিশ্লেষণে দেখা যায়, প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যের পক্ষে মত দিয়েছেন ১৯৬ জন যার গড় হার ৫৪.০%। তারা মনে করেন, সাংবাদিকতা একটি পূর্ণকালীন পেশা, তাই অন্য পেশায় থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহার অনুচিত। এতে পেশার মান ক্ষুণ্ণ হয়। এরা পেশাটি কে স্বতন্ত্র পেশা হিসেবে গড়ে তোলার প্রতি সরকার ও গণমাধ্যম সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
অপরদিকে ১১৫ জন এই মন্তব্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যার গড় হার ৩১.৭%। তাদের মতে অনেক শিক্ষক, আইনজীবী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। তাছাড়া মফস্বলে পূর্ণকালীন সাংবাদিকতা করে জীবিকা নির্বাহ কঠিন হওয়ায় অনেককে অন্য পেশার ওপর নির্ভর করতে হয়। বাকি ৫২ জন কৌশলগত সংস্কার ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন। যার গড় হার ১৪.৩।
এ বিষয়ে আহমেদ আবু জাফর বলেন, “আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। তৃণমূল সাংবাদিকদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিই। প্রেস কাউন্সিলের এমন মন্তব্যের পক্ষে-বিপক্ষে যে আলোচনা হচ্ছে, তা থেকে একটি যৌক্তিক সমাধানের পথ বেরিয়ে আসবে।”
তিনি জানান, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে শিগগিরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারের নিকট আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নদেবীদ্বারে ২টি ছাগলসহ আগুনে পোড়ল কৃষকের গোয়াল ঘরভ্রাম‍্যমান আদালত অভিযানে দেবীদ্বারে ৩ টি ড্রেজার মেসিন ধ্বংসদেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যুকুমিল্লায় ১৮ থানার পুলিশের অভিযান, আটক ৫১৯কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাকুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যুকুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফদেবীদ্বারে জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ