1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩ কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কক্সবাজারে তাজমিনের কথিত প্রেমিক রাজু আটক তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন: পুলিশ বৃদ্ধার শেষ ভরসা ছিলো নাতী, দেবীদ্বারে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমানের কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীন কক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরলেন দেবীদ্বারের সীমা দুর্গাপূজা ঘিরে দেবীদ্বারে রাস্তা নির্মান করেছেন সাংবাদিক এ আর আহমেদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। এ নিয়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ২ হাজার ৬৪৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানার কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটক ২ হাজার ৬৪৯ জনের মধ্যে আট শতাধিককে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতকক্সবাজারে তাজমিনের কথিত প্রেমিক রাজু আটকতাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন: পুলিশবৃদ্ধার শেষ ভরসা ছিলো নাতী, দেবীদ্বারে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমানেরকুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিনপ্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলামকুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া এএসপি শাহীনকক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরলেন দেবীদ্বারের সীমাদুর্গাপূজা ঘিরে দেবীদ্বারে রাস্তা নির্মান করেছেন সাংবাদিক এ আর আহমেদ