1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবীদ্বারে ৫টি ড্রেজার মেশিন ও ১৩,০০ ফুট পাইপ বিনষ্ট দেবিদ্বারে ‘ভুল চিকিৎসার’ সংবাদটি ভিত্তিহীন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা ও নবজাতক দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২ দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রীমা সভাপতি,শাহাজাদা সাধারণ সম্পাদক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার কমিটি গঠন বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কাজ, মজুরী, জমি ও ইনসাফের দাবী নিয়ে কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দেবীদ্বার নিউমার্কেট এলাকার স্থানীয় একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিল মিয়াকে সভাপতি এবং রোবেল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তজুমদ্দিন মিয়া ও ফাতেমা বেগম, সহ-সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আজাদ কামাল এবং সদস্য নাছিমা, কামাল উদ্দিন, বাদল মিয়া, মালু মিয়া, আব্দুল গফুর, নাছিমা বেগম ও নাজির মিয়া।
তজুমদ্দিন মিয়ার সভাপতিত্বে ও মালু মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ক্ষেতমজুর নেতা জালাল উদ্দিন, আব্দুল গফুর ও নাছিমা আক্তার। সম্মেলনে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুধাংশু কুমার নন্দী, নিজেরা করি সংস্থার বিভাগীয় সংগঠক আব্দুল জব্বার, কৃষক সমিতি জেলা নেতা আব্দুল ওয়াদুদ এবং ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি দীপ্ত দেবনাথ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করে দরিদ্র মানুষের জন্য ৫ টাকা দরে আটা ও লবণ, ৩০ টাকা দরে তেল ও ডাল এবং ১৫ টাকা দরে চিনি সরবরাহ করতে হবে। গ্রামীণ অঞ্চলের শ্রমজীবী ও ক্ষেতমজুরদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি পরেশ কর বলেন, আমাদের লড়াই অত্যন্ত পরিষ্কার। আমাদের লড়াই কাজ, মজুরী, জমি, অধিকার এবং ইনসাফের লড়াই। আজ দেশের খেটে খাওয়া মানুষ, ক্ষেতমজুর এবং শ্রমজীবী সমাজ অবহেলিত। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সেই তুলনায় আমাদের গ্রামীণ মেহনতি মানুষের আয় বাড়ছে না। তাই আজকের এই মঞ্চ থেকে আমরা জোর দাবী জানাচ্ছি, অনতিবিলম্বে সারাদেশে সরকারি রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। দেশের দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য ৫ টাকা দরে আটা ও লবণ, ৩০ টাকা দরে তেল ও ডাল এবং ১৫ টাকা দরে চিনি নিশ্চিত করতে হবে। এটি কোনো দয়া নয়, এটি মেহনতি মানুষের অধিকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদকদেবীদ্বারে ৫টি ড্রেজার মেশিন ও ১৩,০০ ফুট পাইপ বিনষ্টদেবিদ্বারে ‘ভুল চিকিৎসার’ সংবাদটি ভিত্তিহীন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা ও নবজাতকদাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যুকুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধাররীমা সভাপতি,শাহাজাদা সাধারণ সম্পাদক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার কমিটি গঠনবগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ডকুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড