1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২ দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রীমা সভাপতি,শাহাজাদা সাধারণ সম্পাদক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার কমিটি গঠন বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা’টা পড়ে দুই নারী নি’হ’ত কুমিল্লায় সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে
দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,নীলফামারীর জলঢাকা উপজেলার তিলাই এলাকার তরিকুল ইসলাম রাজন (৩১) এবং সিলেটের মোগলাবাজারের হরগৌরী এলাকার ফরহাদ হোসেন ওরফে রাহাত (৩০)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি নোহা গাড়ি থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাঁজাসহ গাড়িটি জব্দ এবং দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাড়িটির নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১২২৪।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যুকুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধাররীমা সভাপতি,শাহাজাদা সাধারণ সম্পাদক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার কমিটি গঠনবগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ডকুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ডঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলারেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা’টা পড়ে দুই নারী নি’হ’তকুমিল্লায় সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ