1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় ডিম ও মুরগীর বাজারে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ইচ্ছেমাফিক দামে ডিম বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা।

বৃহস্পতিবার সকালে নিউ মার্কেটের রফিক স্টোর ও বাবুল স্টোর নামে দু’টি ডিম দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের তদারকি টিম। এছাড়া দোকানে ক্রয় ভাউচার না রাখা এবং অন্যায্য লভ্যাংশ ধরে মুরগি বিক্রির অভিযোগে একই মার্কেটের ভাই ভাই ব্রয়লার হাউজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও রাজগঞ্জ বাজারের রাজ্জাক ব্রয়লারকে ৩ হাজার টাকা ও হাশেম পোল্ট্রিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, যেসব ডিম দোকানিকে জরিমানা করা হয়েছে তারা ইচ্ছামত দামে ডিম বিক্রি করছিলো। ডিমের ক্রয়মূল্য কত সেটা তারা বলতে পারে নি, বরং কৃষি বিপনন আইন অনুযায়ী তারা ক্রেতাদের ঠকিয়ে ডিম বিক্রি করে অধিক মুনাফা নিচ্ছিলো। অপর দিকে মুরগী দোকানেও একই অবস্থা। ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত লাভে মুরগী বিক্রি করার অভিযোগ তদারকি করে মুরগী দোকানিদের জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবু সাঈম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তদারকি এই টিম জানায়, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল