1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৮৬ বার দেখা হয়েছে
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের সহ্রসাধিক মানুষ রাজপথে মানব বন্ধন করেছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ‘কুিমল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ডালকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মানব বন্ধন করেছে।
প্রায় সহ্রসাধিক গ্রামবাসী ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় আধাকিলোমিটার এলাকায় ব্যানার ও ফ্যাস্টুন হাতে নিয়ে ওই দাবীতে মানব বন্ধন করেছে।
মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ি মো. অহিদুর রহমান, আবুল হাসেম লিপু, আবুল হোসেন নিপু, আবুল হাসেম, আব্দুল জব্বার, বেলায়েত হোসেন, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. ফরিদ উদ্দিন, পুতুল আক্তার, হাসান ইমাম প্রমূখ।
বক্তারা বলেন, ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সুযোগ সুবিধা নিতে আসা প্রায় দেড় সহ্রসাধিক জনগোষ্ঠি ও ৮ শত ৮৬ জন ভোটার প্রায় ৫-১০ কিলোমিটার পথ অতিক্রম করে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অথচ জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত ডালকরপাড় (হাতিমারা) গ্রামের অধিবাসীরাই জাফরগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসায়িসহ নানা কর্মকান্ডে নেতৃত্বে রয়েছেন।
আবুল হোসেন লিপু বলেন, আমরা নাগরিক সুবিধা পেতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছি। আমাদের গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেতে জাফরগঞ্জ, কালিকাপুর, বেগমাবাদ, লক্ষীপুর, চরবাকরসহ প্রায় ১২টি গ্রামের উপর দিয়ে ১০ কিলোমিটার পথ পেড়িয়ে ইউপি কার্যালয়ে যেতে হয়। অপরদিকে ভাঙ্গা সড়কের উপর দিয়ে ফুলতলী, শুভপুর, মোহাম্মদপুর গ্রাম অথবা খয়রাবাদ গ্রাম দিয়ে যেতে ৫- ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ইউপির সেবা নিতে হয়।
পুতুল আক্তার বলেন, আমরা গরিব মানুষ, আমার বাড়ির দু’জন দিন কামলা ঈদ উপলক্ষ্যে সরকারি বরাদ্ধের ৪ শত টাকার ১০ কেজি চাউল আনতে যেয়ে ২ শত টাকা অটো ভাড়া দিতে হয়েছে এবং একদিনের কামলা শেষই নয়, ভাঙ্গা সড়কে দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এখন গৃহবন্দী।
মো. আবুল হাসেম বলেন, জাফরগঞ্জ ইউপি কার্যালয় সংলগ্ন ডালকরপাড়া গ্রামের লোকজন এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেয়ে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা, নাগরিক সনদ, সরকারি নানা সুযোগ সুবিধা নিতে দিনের পর দিন দুঃখ-কষ্ট, ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি কাজের জন্য একাধিকবার যেতে হয়, অনেকের কয়েকদিন সময় দিতে হয়, তার উপর যোগাযোগ ব্যবস্থার ভোগান্তির শেষ নেই।
মো. অহিদুর রহমান বলেন, আমাদের বিভিন্ন প্রয়োজনে ইউপি কার্যালয়ে যেতে যতটা কষ্ট এবং সময় ব্যায় করতে হয়, সে কাজটি কুমিল্লা বা ঢাকায় করতেও এতো কষ্ট, সময়, অর্থ ব্যয় করতে হয়না। তাই সরকারের প্রতি জোর আবেদন রাখছি, জনস্বার্থে ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রামটিকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত করার জোর দাবী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল