1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

হাসনাত আব্দুল্লাহর ঈদ ব্যানার ছিড়ে ফেলায় দেবীদ্বারে বিএনপি- এনসিপির পাল্টা অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৮৩২ বার দেখা হয়েছে
হাসনাত আব্দুল্লাহর ঈদ ব্যানার ছিড়ে ফেলায় দেবীদ্বারে বিএনপি- এনসিপির পাল্টা অভিযোগ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ‘ঈদ শুভেচ্ছা’র ব্যানার বিএনপি সমর্থকরা ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। অপরদিকে একই স্থানে হাসনাত আব্দুল্লাহর ‘ঈদ শুভেচ্ছা’র ব্যানার সাটানোর পূর্বে বিএনপির নেতার ব্যানার সাটিয়েছিলো বিএনপির নেতারা এমন অভিযোগ তুলে বলেন, বিএনপির নেতার শুভেচ্ছা ব্যানার ছিরে ফেলে হাসনাত আব্দুল্লাহর ‘ঈদ শুভেচ্ছা’র ব্যানার লাগানো হয়েছে বলে অভিযোগ করেন দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু। শুক্রবার (৬ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট ‘মুক্তিযুদ্ধ চত্তরে’র উপর সাটানো হাসনাত আব্দুল্লার ঈদ শুভেচ্ছা ব্যানারে লিখা ছিল- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে ‘ঈদুল- আযহা উপলক্ষে, কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনকে জানাই ‘ঈদ শুভেচ্ছা’ ও ঈদ মোবারক। ব্যানারটি কে বা কারা ছিড়েছে এ বিষয়ে কেউ মুখ খুলেননি। তবে স্থানীয় ব্যবসায়ি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হতে পারবে বলে ধারনা করছে অনেকেই। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সিয়াম ইসলাম জানান, ব্যানার ভাংচুর ও ছেড়ার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। এসে শুনেছি পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের বিল্লু ও বাছিরের নেতৃত্বে কয়েকজন এসে কুপিয়ে ব্যানার কেটে ও ভাংচুর করেছে, ওরা বিএনপি সমর্থক।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, কে বা কারা ব্যানার ছিড়েছে তা এখনো জানতে পারি নাই, তবে শান্ত দেবীদ্বারকে অশান্ত করার পায়তারা যারা করছে, তারা ভালো করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ি জানান. ঈদের একদিন পূর্বে দেবীদ্বারের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ছে। এ অবস্থায় আগামী দিনগুলো নিয়ে খুবই শঙকায় আছি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। এটা আমি নৈতিকতা বোধ থেকে এবং ভালোবাসা থেকে করেছি। আমি বরাবরই একটি সৌহার্দপূর্ণ অবস্থানে থাকতে চাই এবং সে লক্ষ্যে দেবীদ্বারবাসীকে নিয়েই এগিয়ে যাচ্ছি। দেবীদ্বারে এধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ ব্যপারে কোন মামলা বা অভিযোগ দায়েরের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান আমরা পরে সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে অভিযুক্ত বিল্লাল হোসেন বিল্লু জানান, মুক্তিযুদ্ধ চত্তরে অনেকের ব্যানারই আছে। আমরা শহীদ জিয়া, তারেক জিয়া এবং স্থানীয় নেতাদের ছবিসহ শুভেচ্ছা জানিয়ে ব্যানার লাগিয়েছি আমাদের ব্যানারগুলো ছিরে ফেলে এবং আমাদের ব্যানারের জায়গায় এনসিপির ব্যানার লাগিয়েছে। অন্যেরা রাজনীতি করার সুযোগ পাবে আর আমরা পাড়বনা,আইনতো সকলের জন্য সমান। আমাদের ব্যানার ছিড়ে ফেলে ওই জায়গায় অন্যের ব্যানার লাগাবে এটা মানতে পারছিনা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেল ৬ টা থেকে নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ টহলে থাকতে দেখা গেছে। এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ব্যানার ছেড়ার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব। ঈদের একদিন আগে এমন ঘটনা যে কেউ আইনশৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করবে তাদের কোন ছার দেয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল