1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

হত্যা মামলাসহ ৪ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল-আমিন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৯৮ বার দেখা হয়েছে
হত্যা মামলাসহ ৪ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল-আমিন গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ৩ হত্যা মামলাসহ ৪ মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ’র নেতৃত্বে এসআই মেহেদী হাসান, এসআই মাজহারুল, এসআই মাঈনুদ্দিন, এসআই কামরুলসহ বিপুল সংখ্যক পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের আল আমিনকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক মো. আল-আমিন (২৮) দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের চেয়ারম্যান বাড়ির মো. হারুন মিয়ার ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ উপজেলা শাখার সদস্য। আল-আমিন ৩ টি হত্যা মামলাসহ ৪ মামলার এজহারভূক্ত আসামী, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আল-আমিন একজন স্বশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভুমিকায় ছিল। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল উপচিয়ে গুলিবর্ষনের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত ৫ আগস্ট থেকে সে পলাতক ছিল।
আল আমিন গত বছরের ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) হত্যা মামলা এবং আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাসহ ৪ মামলার এজহারভূক্ত আসামী। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আল আমিনের বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ ৪ মামলা রয়েছে। সবকটি মামলায় সে এজহারভূক্ত আসামী। তার বিরুদ্ধে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পিস্তল উপচে প্রকাশ্যে গুলিবর্ষনের অভিযোগ এবং ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩