1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাংবাদিক সোহরাবের উপর হামলা:বুড়িচং প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সহ সভাপতি ও আরটিভি কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ সোহরাব সুমনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিক সোহরাব সুমন বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক সোহরাব সুমনের মালিকানাধীন গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সিসি ক্যামেরা লাগানোর কারনের ঐ এলাকায় কোন অপরাধ ও অপকর্ম করতে না পেরে সন্ত্রাসীরা সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য হুমকি ধমকি প্রদান করেন। সন্ত্রাসীদের কথা মতো সিসি ক্যামেরা না খোলায় গত ২২ নভেম্বর রাত অনুমান সাড়ে ৯টায় তারা গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে সন্ত্রাসী মনির হোসেন রড দিয়ে এবং অন্যান্য সন্ত্রাসীরা লাঠি দিয়ে রেন্টুরেন্টের খাবার রাখার সুকেসের গ্লাসসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি করে।
এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করার চেষ্টাকালে সন্ত্রাসী মনিরের নেতৃত্বে গত ২৪ নভেম্বর রাত প্রায় ১১টায়
সাংবাদিক সোহরাব সুমনের উপর আবারও হামলা চালিয়ে ব্যাপক মারধর করে বলে জানা যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করানে হয়।
সাংবাদিক মোঃ সোহরাব সুমনের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও প্রতিবাদ জানান মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবুসহ ক্লাবের নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতারা সুমনের উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন