1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৫৬ বার দেখা হয়েছে
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

মাদক সেবনে বাধা ও গোমতি নদীর মাটিকাটার সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফির উপর হামলা চালিয়েছে সঙ্ঘবদ্ধ মাদক কারবারির একটি দল।
বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা দুর্গাপুর গোমতির বেরিবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় সাফিকে ব্যাপক মারধর করে কুরবানীর জন্য গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিক সাফি জানান, হামলাকারীরা বিভিন্ন সময় তার অফিস ও গোমতী নদীর আইল এলাকায় মাদক সেবন করত। তারা যেন মাদক সেবন না করে এ নিয়ে তাদের বাধা দেয়। এছাড়া কিছুদিন পূর্বে গোমতী নদীর চর থেকে মাটিকাটা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করে। এতে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।
বুধবার দুপুরে কুরবানীর গরু ক্রয় করার জন্য সাফি বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে উৎপাতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িম অজ্ঞাত ৪/৫ জনের একটি দল নিয়ে গোমতির আইলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে, এছাড়া তার সাথে থাকা গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী নদীর আইল এলাকা থেকে সাফিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন। হামলার খবরে কুমিল্লার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সদর হাসপাতালে যায়। এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। বিকেলে আহত সাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল