1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে- হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৯০ বার দেখা হয়েছে
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে- হাসনাত আব্দুল্লাহ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জুনিয়র, জুনিয়র দাখিল ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনের প্রকৃত সাফল্য আত্মতুষ্টি ও আত্মশুদ্ধির মধ্যে নিহিত। জাগতিক অর্জন ক্ষণস্থায়ী হলেও চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয়। তিনি আরও বলেন, সামাজিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে গিয়ে ঝরে পড়ে। সোশ্যাল মিডিয়ার তুলনা থেকে দূরে থেকে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। তথাকথিত সমালোচনায় বিচলিত না হয়ে শিক্ষার্থীদের অধ্যবসায় চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে ‘ডি-নেটওয়ার্কিং’-এর মাধ্যমে আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর এবং মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষাবিদরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা জানানো হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা