1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মেঘনায় হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪জন জেলহাজতে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে
এমএ কাশেম ভূঁইয়া নিজস্ব প্রতিনিধি-হোমনা//
কুমিল্লার মেঘনায় জজ মিয়া নামের এক প্রবাসীকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। আজ রবিবার কুমিল্লা ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমা এ আদেশ দেন।
তথ্যটি কুমিল্লার আদালতের জি.আর.ও এবং মেঘনা থানার এ এস আই হেদায়েত সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিনে মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র  আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। ওই সময় শাওন নামে একজন নিহতসহ ওই ঘটনায় জজ মিয়া নামে এক সৌদি প্রবাসী গুরুতর আহত হয়।
সহিংসতার ঘটনায় জজ মিয়ার ছোট ভাই আবু সায়েদ বাদী হয়ে কুমিল্লা আমলি আদালতে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ ৯জনের নামে একটি মামলা করলে আদালত মামলাটি মেঘনা থানার ওসিকে  রেকর্ডভুক্ত (এফআইআর) করতে নির্দেশ দেন।
মেঘনা থানায় গত ৩ ডিসেম্বর মামলাটি রেকর্ড করা হলে মামলায় অভিযুক্ত জাকির হোসেনসহ অন্য অভিযুক্তরা গত ৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে অন্তরবর্তী কালিন সময় প্রার্থণা করলে উচ্চ আদালত ৬সপ্তাহের আগাম জামিন দেন এবং নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী  রোববার নিম্ন আদালতে জাকির হোসেনসহ ৫ জন অভিযুক্ত আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন বিচারক এবং
মেঘনা থানার অফিসার ইনচার্জ ছমি উদ্দিন জানান, গত ইউপি নির্বাচনের দিনের সংঘর্ষের ঘটনায় আহত জজ মিয়ার ভাই বাদী হয়ে আদালতে মামলা করেন এ মামলায় আসামিরা উচ্চ আদালতে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিন নিতে গেলে চার জনের জামিন না মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল