1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ

মুরাদনগরে ‘হাসির ফেরিওয়ালা’র উদ্যোগে প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার প্রদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে সেচ্ছাসেবী সংগঠন ‘হাসির ফেরিওয়ালা’র উদ্যোগেএকটি অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলবাড়ী গ্রামের ইসমাইল মিয়ার শারীরিক ও বাক প্রতিবন্ধি ছেলে হাবীবুর রহমান(১১)কে হুইল চেয়ারটি প্রদান করা হয়।
নিজের প্রতিবন্ধি ছেলের জন্য হুইল চেয়ার পেয়ে সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পিতা ইসমাইল মিয়া ও মা রমুজা বেগম।
হাসির ফেরিওয়ালা সংগঠনের সমন্নয়ক সাংবাদিক নাজিম উদ্দিন বলেন উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলবাড়ী গ্রামের একজন অসহায় দিনমজুর পিতার পরিবারের শারীরিক ও বাক প্রতিবন্ধি শিশু হাবীবুর রহমান একটি হুইল চেয়ারের অভাবে মানবেতর জীবন যাপন করছে এমন সংবাদ পেয়ে আমাদের সংগঠনের সকল সদস্যদের সাথে কথা বলে তাদের থেকে অর্থ সংগ্রহ করে একটি হুইল চেয়ার কিনে তার বাড়ীতে পৌছে দেই। সাথে কিছু নগদ অর্থ শিশুটির পিতার হাতে তুলে দেই। সামজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমাদের এই সেচ্চাসেবী সংগঠন। এর আলোকে সংগঠনের নামকরণ করি হাসির ফেরিওয়ালা। সমাজের বিত্তবানরা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি করতে পারবো।
জানা যায়, হাসির ফেরিওয়ালা সংগঠনের পক্ষ থেকে করোনাকালে শ্বাসকষ্ট রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে যা এখনো চলমান রয়েছে। এছাড়াও শীতবস্ত্র বিতরণ, চিকিৎসার জন্য অর্থ প্রদান, বিয়ের জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ