1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা ) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামে সপ্তম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী (১৪)কে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত জাবেদ (২০) রাজাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য মিলন মিয়ার ছেলে।
ভূক্তভোগী পরিবারটির অভিযোগ থানায় মামলা হওয়ার পর থেকে আসামীপক্ষ বিভিন্ন ভাবে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য মিলন মিয়ার ছেলে জাবেদ তাদের বাড়ীর ভাড়াটিয়া ও বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪)কে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার কু-প্রস্তাবের বিষয়টি ওই স্কুলছাত্রী মা-বাবাকে জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে তাকে সর্বনাশ করেদিবে বলে হুমকি প্রদান করে। এরই জের ধরে গত ১৯শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা-বাবা জারুরী কাজে উপজেলার গাজীরহাট বাজারে যায়। এসময় জাবেদ ঘরে প্রবেশ করে ওই ছাত্রীটিকে একা পেয়ে টেনে হিচড়ে খাটের উপর তুলে মুখে গামছা গুজে দিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই ছাত্রী কৌশলে মুখের গামছা খুলে চিৎকার করতে থাকে এবং জাবেদকে স্বজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তার শোরচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে জাবেদ পালিয়ে যায়। ঘটনার পর মামলা না করতে ভূক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে জাবেদের পরিবার। পরে স্থানীয় কয়েক জনের সহযোগীতায় ঘটনার তিনদিন পর ২২শে ডিসেম্বর বাঙ্গরা বাজার থানায় ভূক্তভোগী নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সুত্র জানা যায়, জাবেদ এলাকায় বিভিন্ন সময় মেয়েদের কু-প্রস্তাব দিয়ে থাকে এবং যৌন নিপীড়নের মত নিকৃষ্ট অপকর্ম করে আসছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত জাবেদ পলাতক। তাকে ধরতে আমাদের সকল প্রকার চেষ্টা অব্যাহত রয়েছে। আর মামলা তুলে নিতে হুমকির বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল