1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাটি ব্যসায়ির আঘাতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে রাতে মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় মাটি ব্যবসায়ীর আঘাতে জমির মালিক খোকন মিয়া (৬২) মৃত্যুর অভিযোগ উঠেছে।নিহত আব্দুল বারেক ওরফে খোকন মিয়া ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত আব্দুর রহমান এর সন্তান। মাটি ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪৭) একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে। বুধবার রাত ১০টায় গকুলনগর হাসান ব্রিকস’র বন্ধককৃত পটে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাটি ব্যবসায়ী গিয়াস ও তার ছেলে রনি (২২) পলাতক।
স্থানীয়রা জানান,গকুলনগর এলাকার হাসান ব্রিকসে খোকন মিয়ার ৩২ শতাংশ জমি বন্ধক ছিল। ব্রিকফিল্ডটি চলতি সিজনে বন্ধ হয়ে যাওয়ায় ফিল্ডের মালিক পট খালি করতে গিয়াসউদ্দিনের কাছে পটে বিছানো ইট বিক্রি করেন। গিয়াস পটের ইট খালি করার নামে রাতের আধারে ভেকু দিয়ে জমির এক ফুট গভীর গর্ত করে মাটি তুলে নিচ্ছিল। খবর পেয়ে জমির মালিক খোকন মিয়া ও তার ছেলে কাইয়ূম গিয়ে বাঁধা প্রদান করিলে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি খোকন মিয়াকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আহত খোকন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে প্রত্যক্ষদর্শী কাইয়ূম বলেন,বুধবার রাতে আমাদের জমি থেকে ভেকু দিয়ে মাটি চুরির সময় আমি ও আমার বাবা বাঁধা দেই। তখন গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমন করলে তাঁদের আঘাতে আমার আব্বার মৃত্যু হয়। মৃতদেহ কুমেক মর্গে আছে। আমি বাবা হত্যার সুষ্ঠ বিচার চাই। বাবার দাফন সম্পন্ন করে আমি নীজেই বাদি হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা কুমেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে নিতে প্রস্তুত আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন