1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে বিট পুলিশিং সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, যাত্রাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সি, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাহানাজ বেগম, সাবেক ইউপি সদস্য মতিন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফোরকান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান বলেন, বর্তমানে সমাজে যেভাবে মাদক বৃদ্ধি পাচ্ছে তা নির্মূল করতে হবে। সমাজে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের কোনো ঠাই নেই। তাদের সমাজ থেকে নির্মূল করতে হবে। এ জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। অবশ্যই যারা আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করবেন তাদের নাম গোপন রাখা হবে। এসময় উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি সাদেকুর রহমান।
পরে ‘‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান মোরা ভাই ভাই’’ এই শ্লোগানকে সামনে রেখে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি র‌্যালি বের করা হয়।
একই সময়ে উপজেলার মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানাধীন ২২টি ইউনিয়নে এ বিট পুলিশিং সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি র‌্যালি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল