1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মুরাদনগরে নৌকা ডুবাতে মরিয়া সেচ্ছাসেবকলীগ নেতা দিপু; আওয়ামীলীগ নেতাদের মধ্যে ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি :
ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ভুক্ত কুমিল্লার মুরাদনগরের ২১টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩১শে জানুয়ারী রোজ সোমবার। ইতপূর্বে ক্ষমতাশীন আওয়ামীলীগ দলের নেতা বাংগরা পূর্ব ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শেখ জাকিরকে দল বহিস্কার করলেও, চাপিতলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সেচ্ছাসেবক লীগ নেতা প্রাবাসী মনিরুল আলম দিপুর বিরুদ্ধে দল নিচ্ছে না কোন ব্যবস্থা। যার ফলে ওই ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিদ্রোহী প্রার্থী মনিরুল আলম দিপু চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
বিদ্রোহী প্রার্থী মনিরুল আলম দিপু উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত ফিরুজ মিয়ার ছেলে ও আমেরিকা প্রবাসী।
চাপিতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভূইয়া বলেন,মনিরুল আলম দিপু দীর্ঘদিন প্রবাসে থেকে ইউপি নির্বাচনের কিছুদিন পূর্বে দেশে ফেরেণ। দেশে ফিরে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ করেন। কিন্তু তিনি দলীয় মনোনয়ন না পেয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে ডুবাতে দলের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র পদে চেয়ারম্যান প্রার্থী হন। শুধু তাই নয়, তিনি চাপিতলা ইউনিয়নে নৌকা ডুবাতে মরিয়া হয়ে উঠেছেন। কিছুদিন আগেও নৌকা প্রতীক প্রত্যাশা করে এখন একই প্রতীকের বিরোধিতা করায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও এলাকার সাধারন ভোটারদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে চাপিতলা ইউনিয়নের বেশ কয়েকজন বলেন, আমেরিকা প্রবাসী দিপু টাকার গরমে ধরাকে সরা জ্ঞান করছেন। প্রতিদিনই বহিরাগতদের দিয়ে মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন। সাধারণ ভোটারদের হাতে হাতে টাকা গুজে দিয়ে সচেতন ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছেন। যথাযথ ব্যবস্থা না নিলে বড় ধরণের অঘটন ঘটতে পারে।
বিদ্রোহী প্রার্থী মনিরুল আলম দিপু মুঠোফোনে বলেন, চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কিছুই করার নাই। তবে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমি বলেন, যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে অচিরেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩