1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে নিখোঁজের ৬দিনপর সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৭৫৫ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার ৬দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত হেলাল উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএসজি অটোরিক্সা চালক।
জানা যায় সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের শীলমপুর এলাকার নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের শ্রমিকরা ভাটায় কাজ করতে গিয়ে পাশের ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে।
নিহতের চাচা সবুজ মিয়া জানান গত ১২ই অক্টোবর মঙ্গলবার বিকেলে ভাতিজা হেলাল নবীপুর দক্ষিনপাড়া তার বোনের বাড়ী থেকে দাওয়াত খেয়ে বাড়ীর উদ্দ্যেশে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ীতে না এলে আমরা তাকে বিভিন্নস্থানে খোজাখুজি করেও কোন সন্ধান পাইনি। আজকে দুপুরে আমার ভাতিজার গলাকাটা লাশ ডোবা থেকে উদ্ধার করলো পুলিশ। আমরা হেলালের খুনিদের বিচার চাই।
মুুরাদনগর থাানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। লাশের গলা এবং পেটে ধারালো ছুরির আঘাত রয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল