1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

মুরাদনগরে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
‘‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে একটি নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সিরাজুল ইসলাম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, ক্লিনিকের জমিদাতা ইঞ্জিনিয়ার রাশেদুল হায়দার জুয়েল, আন্দিকোট ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, ভাইস চেয়ারম্যান এ্যাড: আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, বনকুমার শিব, কাইয়ুম ভূইয়া, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনির খান, যুবলীগের আহŸায়ক আবু নাইউম খান, ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, আবুল কাশেম, শিক্ষক এমরান হোসেন রিপন প্রমুখ। এসময় আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প হিসেবে এই জাড্ডা কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২০-২১ অর্থবছরে নির্মাণ করেন। শনিবার থেকে শুভ উদ্বোধনের মাধ্যমে এখানে চিকিৎসা সেবা চালু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ