1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধি //
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লার কোম্পানীগঞ্জ-নবীনগর ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছে। মুরাদনগর উপজেলার গাজীরহাট বাসষ্ট্যান্ডে প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী জড়ো হয়ে বৃহস্পতিবার দুপুরে ওই সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, গাজীরহাট বাজারে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সুরক্ষার স্বার্থে কিছু গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। যে সিদ্ধান্ত সকলে এক বাক্যে মেনে নেয়। কিন্তুু দু:খের বিষয় হচ্ছে, বলিঘর গ্রামের জালাল মিয়া, সুজন মিয়া ও গাজীপুর গ্রামের সুক্কু মিয়া একটি কুচক্র মহলের প্ররোচনায় কুমিল্লার ৮নং আমলী আদালতে ৩টি মামলা করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক। এ ঘটনায় ব্যবসায়ীদের স্বার্থ যেমন ক্ষুন্ন হচ্ছে, তেমনি ভবিষ্যতে বাজারের সুরক্ষা বা শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সার্বিক বিবেচনায় মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে তাঁরা।
বাজার কমিটির উপদেষ্টা এজিএম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা নাছির উদ্দিন নয়ন মাস্টার, সমাজ সেবক আব্দুর রউফ, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্যাশিয়ার সফিকুল ইসলাম স্বপন, সদস্য রাসেল মিয়া, ব্যবসায়ী আল-আমিন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা গোলাম মহিউদ্দিন মেম্বার, অজি উল্লাহ মাষ্টার, খোকন মিয়া, ইউপি সদস্য গোলাম মুর্শিদ, কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম ও সমাজ সেবক আব্দুল কাদির মেম্বার প্রমুখ।
অপর দিকে মামলার বাদী ওই ৩ জনের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল