1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মামলায় সহযোগিতা করার অভিযোগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার,

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪০৭ বার দেখা হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর এলাকায় প্রতিবেশীকে সম্পত্তি নিয়ে মামলা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে
উপজেলার মেটংঘর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাবিজ মিয়া(৬৫) মেটংঘর গ্রামের মৃত রহমানের ছেলে। এঘটনায় নিহতের ছেলে লিটন মিয়া বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায়  একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার এজাহার নামীয় অন্যতম
আসামী মহিউদ্দিন (৩০)কে বৃহস্পতিবার মধ্যরাতে মেটংঘর গ্রামের তার বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃত আসামি একই গ্রামের সূর্য মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায় উপজেলার মেটংঘর গ্রামের মহিউদ্দিন ও একই
গ্রামের শিবু ঠাকুরের সাথে সম্পত্তির দন্দ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মহিউদ্দিনের বিরুদ্ধে মামলায় শিবু ঠাকুরকে সহযোগিতার অভিযোগ এনে লিটন মিয়া ও তার পিতা হাবিজ উদ্দিনকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলো এই মহিউদ্দিন। এরই জের ধরে গত ৩ নভেম্বর বুধবার সকালে লিটনের ভাবি শাহিদা বেগমকে মারধর করে
মহিউদ্দিন। এরপর মহিউদ্দিনকে পুত্রবধূকে মারধরের কারন জিজ্ঞেস করার উদ্দেশ্যে বের হয়ে মেটংঘর গ্রামের বাচ্চু মিয়ার মুদি দোকানের সামনে আসা মাত্রই সেখানে পূর্ব থেকে অবস্থান করা মহিউদ্দিন কাঠের লাঠি দিয়ে হাবিজ মিয়াকে মাথা এবং শরীরে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে
তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকার মাতুয়াইল ফ্রেন্ডশিপ স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যায় তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার
বিকেলে তিনি মৃত্যুবরন করেন। এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান
তালুকদার বলেন আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল