1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বুড়িচংয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১ আহত ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার দেখা হয়েছে
বুড়িচংয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১ আহত ৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার পরিবহনের এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় পেছন থেকে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা এক শিশুসহ পাঁচ যাত্রী আহত হয়। তাদের মধ্যে গুরুতর তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে।
এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে, এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন,‘পুলিশ যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩