1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

নেশার টাকা না পেয়ে বিষ দিয়ে শিশু সন্তানকে হত্যা করলো মাদকসক্ত পিতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ, প্রতিনিধি //
গোপালগঞ্জের মুকসুদপুরে নেশার টাকা না পেয়ে নিজ হাতে শিশু সন্তানকে বিষপানে হত্যা করলো এক মাদকাসক্ত পিতা আলম শেখ। ৪ দিন মৃত্যুর পাঞ্জা লড়ে রোববার (১৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে হোসেন শেখ (৩) নামে ওই শিশু ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে মারা যায়।

আর এমন হূদয়বিদায়ক ঘটনাটি ঘটেছে জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। ঘাতক পিতা আলম শেখকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্প‌তিবার সকালে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ী থেকে বের করে দিয়ে পিতা আলম শেখ তিন শিশুপুত্রকে জোর করে বিষ পান করায়। বাকী দুই শিশু সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

শিশুদের মা সীমা বেগম জানিয়েছেন, তার স্বামী আলম শেখ মাদকাশক্ত। গত বৃহস্পতিবার নেশার টাকা চাইলে দেয়ায় তাকে ব্যাপক মারধর করে বাড়ী থেকে বের করে দেয়।

পরে তিন শিশুকে জোর করে বিষ পান করান। আমার এক শিশু মারা গেছে। অন্য দুই শিশুও  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি আলম শেখের ফাঁসি চাই। যাতে আর কোন কোন পিতা যেন তার সন্তানদের সাথে এমন কাজ করতে সাহস না পায়।

মুকসুদপুর থানায় ওসি আবু বকর মিয়া জানান, মাদকাসক্ত আলম শেখ নেশার টাকার জন্য সে প্রায় স্ত্রী সীমা বেগমকে মারপিট করতেন। গত বৃহস্পতিবার স্ত্রীর কাছ থেকে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিজ হাতে তিন সন্তানকে জোর করে বিষপান করান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর  শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়।

গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। গতকাল শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় আবার ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিজসাধীন অবস্থায় আজ রোববার সকালে হোসেন শেখ মারা যায়।

তিনি আরো জানান, ওইদিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের পিতা আলমকে শেখকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে সে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল