1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

নিমসার কাঁচাবাজার থেকে পিকআপ চুরি আটক ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৬২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নিমসার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় সবজিবাজার থেকে পিকআপ চুরির মাত্র ১৫ মিনিটের মধ্যে চান্দিনায় আটক করেছে পুলিশ। এসময় সোহেল (৩০) ও রাসেল (২৪) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকা থেকে পিকআপসহ তাদেরকে আটক করা হয়। আটক সোহেল ও রাসেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর গ্রামের ইসমাইল ফকিরের ছেলে।

পিকআপ চালক সুমন হোসেন জানান, আমি নিমসার কাঁচাবাজারের একটি আড়ৎ থেকে মাল উঠানোর জন্য গাড়িটি পার্কিং করে আড়তে যাই। ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখি আমার গাড়ি নাই। আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানায় কিছুক্ষণ আগে দুইজন লোক গাড়িটি নিয়ে পশ্চিমদিকে গেছে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল হোসেন জানান, আমরা মহাসড়কের হাড়িখোলা এলাকায় টহলরত অবস্থায় গাড়িটির গতিবিধি সন্দেহ হলে থামানোর সংকেত দিলে সেটি অমান্য করায় আমাদের সন্দেহ আরও ঘনিভূত হয়। পরে আমরা ধাওয়া করে নূরীতলা এলাকায় আটক করার সাথে সাথে গাড়ির মালিক পিছনে এসে হাজির হয়ে আমাদের বিস্তারিত জানান।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মাদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আর কেউ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ