1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নাঙ্গলকোট ঘড়ের চালায় গাছ পড়ে একই পরিবারের ৩ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার হেসাখাল বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—নেজাম উদ্দিন, তাঁর স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাদের দুই বছরের শিশু নুসরাত।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাছ পড়ে রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক থেকে গাছ সরানোর কাজ সিরছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়া সড়কে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রায় পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২৪ ঘন্টা বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল।
সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় জেলার দাউদকান্দিতে গাছ ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা গাছ সরানোর কাজ শুরু করেন।

কুমিল্লা-চাঁদপুর সড়কের মুদাফফরগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে। কুমিল্লা বরুড়ার আমড়াতলীতে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফর্মের আম গাছ উপড়ে রেললাইনের ওপর পড়েছে।
নগরীর ফৌজদারি গণপূর্ত ভবনের সামনে রাস্তায় গাছ পড়ে আহত একজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। নগরীর ১৭ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর গোবিন্দ পুকুরপাড় এলাকায় ঘরের চাল উড়ে বৈদ্যুতিক তারের ওপরে ঝুলে আছে। সদরের আমড়াতলীত জামবাড়িতে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বিদ্যুতের মেইন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। নাঙ্গলকোটের মাহিনীতে গাছ পড়ে ভেঙেছে রাইস মিলের ছাউনি, কবরস্থানের দেয়াল ভেঙে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক পরিবারের চারজন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা