1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দেশে ধর্ষককে সর্বোচ্চ শাস্তির দাবীতে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার প্রতিনিধিঃ

সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকরের দাবীতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ইউছুফপুর নিউ মার্কেট বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিক্ষোভকারীরা ২৪শের বাংলায় ধর্ষকের ঠাই নাই, দঁড়ি লাগলে দঁড়ি নে ধর্ষককে ফাঁসি দে, তুমি কে আমি কে আছিয়া আছিয়া এমন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে।

বিক্ষোভে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, দেবীদ্বার উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু আল কাউছার, ইউছুফপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ করিম, ইউছুফপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম সুজন, ইউছুফপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশিকুর রহমান বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাসুম রানা, ছাত্রদল নেতা রিফাত নুর ও মোঃ জিসান।
বক্তব্যে বলেন, শত শত প্রাণের বিনিময়ে ও রক্ত দিয়ে আমরা ২৪ শের স্বাধীনতা পেয়েছি। ২৪ শের বাংলায় কোন ধর্ষকের ঠাই হবে না। সারাদেশে চলমান ধর্ষণ এর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করতে দাবি জানান। যদি আমাদের দাবি না মানা হয় আমরা গণ-অভ্যুত্থানের মত সারা দেশে আবারো ধর্ষণ বিরোধী বিক্ষোভ এর ডাক দিবো।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩