1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা ঘটছেই :পাবনায় (বিএমএসএফ)

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা ঘটছেই। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান। পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। বুধবার বেলা ১২টায় ড্রীম প্যালেস কনফারেন্স হলে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন।
বিএমএসএফ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমদ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক শিবলী সাদিক সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল।

অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, এমএস ফুড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব, দৈনিক বিপ্লবী সময়ের নির্বাহী সম্পাদক এম.এ. সালাম, সাপ্তাহিক বাঁশপত্রের বার্তা সম্পাদক আলমগীর কবির হৃদয়, সাংগঠনিক সম্পাদক জে.কে. প্রিন্স প্রমূখ।
এসময় অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, নারী উদ্যোক্তা বর্ণা বিশ্বাস, বাসস ও ভোরের কাগজের পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, আইএনএস এর সম্পাদক হাসান আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নু, এশিয়ান টিভির পাবনা প্রতিনিধি আর কে আকাশ, মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল হীরা, দৈনিক পাবনার আলোর সহ-বার্তা সম্পাদক হুমায়ন কবির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার আইন উপদেষ্টা মীর ফজলুল করিম বাচ্চু, ইউএনএস পাবনার বার্তা সম্পাদক এস.এ. পারভেজ, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার শিপলু, রেহেনা পারভীন, শারাফা বিনতে শরীফ নাবা, জান্নাতুল ফেরদৌস অনি, সোহেল রানা, মুনিম শাহরিয়ার কাব্য, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি সুমন আলী, সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক বসুন্ধরার পাবনা শিশির ইসলাম, রাজিব জোয়াদ্দার, আরিফ হাসান জয়, ইমতিয়াজ ভুঁইয়া, আমান উল্লাহ আমানসহ পাবনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক এসএম আদনান উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল