1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৫৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক দুই কিশোর মো. সিফাত(১৪) ও জাহিদুল ইসলাম সিহাব(১৬)কে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ। এর আগে ওই ঘটনায় পুলিশ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে মো. সিফাত(১৪) ও মো. জাহিদুল ইসলাম সিহাব(১৬) নামে দুই অভিযুক্তকে আটক করেছে।
শিশু ধর্ষণের ওই ঘটনা দু’টি ঘটেছে গত ৮ মার্চ ও ১৩ মার্চ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ২ নং ইউছুফপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবীপুর গ্রামের পশ্চিমপাড়া ইকবাল হোসেন রাজুর বাড়ির অভিযুক্তের নিজ ঘরে এবং অপর ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫ টায় ১নং বড় শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লাবাড়ীর অভিযুক্তের নিজ ঘরে।
পুলিশ ও স্বজনরা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইকবাল হোসেন রাজুর বাড়ির উঠুনে শিশুরা খেলা করছিল। এসময় প্রতিবেশী মো. মামুন মিয়ার ছেলে মো. সিফাত(১৪) ভিক্টিম শিশু(৫)টিকে উঠিয়ে নিয়ে তার নিজ কক্ষে ধর্ষণ করে। এসময় ভিক্টিমের ছোট বোন(৪) বিষয়টি পর্যবেক্ষণ করলেও সিফাত এ ঘটনা কাউকে না জানাতে তাদের নিষেধ করায় বিষটি চাঁপা থাকে। এদিকে প্রায় ৩/৪ দিন শিশুটি খাওয়া- নাওয়া ছেড়ে দিয়ে একেবারে নিশ্চুপ থাকায় মা’-বাবার জিজ্ঞাসাবাদে তার ছোট বোন বিষয়টি তার বাবা-মা’কে জানায়। ঘটনা শুনার পরই ওই শিশুটিকে কুমেক হাসপাতালে ভর্তি ও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. সিফাত স্থানীয় গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
অপর ঘটনায় মামলার বিবরনী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লা বাড়ির মো. বশির মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম সিহাব(১৬) প্রতিবেশী ৩ বছর বয়সী এক শিশুকে চিপস এর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সিহাব তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির সূরচিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এসে ভিক্টিম শিশুটিকে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করায় এবং ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক সিহাব বড়শালঘর ইউএমই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
এ ব্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল