1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ

দেবীদ্বারে ১৮ফুট পিচের রাস্তা কেটে ১২ফুট ইটের সলিং!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবীদ্বারে উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক ‘দেবীদ্বার-চান্দিনা রোড’টি যেন এক মূর্তিমান জনদুভোর্গের নাম। পিচ ঢালা সড়কটির দুভোর্গ বাড়াতেই যেন পাথরের ঢালাই উল্টে ফেলে বসানো হচ্ছে ইট-বালির সলিং। ১৮ ফুটের পিচের সড়ক কেটে করা হচ্ছে ১২ ফুট। সড়কটি কেটে সংকুচিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন এতে পথচারীদের দুভোর্গ কমার চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দেবীদ্বার থেকে পার্শ্ববর্তি চান্দিনা উপজেলা সহ রাজধানী ঢাকায় যাওয়া আসার জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ১৮ ফুটের পিচের রাস্তা কেটে ১২ ফুটের ইটের সলিং করায় এতে যানজট যেমন বাড়বে, জন দুভোর্গও বাড়বে। এটি জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই না।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের ১৮ ফুটের পিচের কার্পেটিং তুলে ১২ ফুটের বালু ও ইটের সলিং দেওয়া হচ্ছে। সড়কটির পাশে সরকারি খাদ্য গুদাম ও একটি সার এবং কৃষি বীজের গুদাম থাকায় প্রতিদিন আন্ত:জেলা ট্রাক এ রোড দিয়ে আসা যাওয়া করে। এছাড়াও এ সড়কের পাশে তিনটি হাসপাতাল ও একটি সিএনজি স্ট্যান্ড রয়েছে। এ রোডটি গুরুত্বপূর্ণ হওয়ায় ট্রাক ও অন্যান্য যানবাহন আসা যাওয়ার সময় দীর্ঘ যানজটের আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী কাজী ফরহাদ জানান, মানুষ সারা জীবন দেখেছে সড়কে ইটের সলিং তুলে পিচের রাস্তা করছে। আর সবচেয়ে ব্যস্ততম দেবিদ্বার-চান্দিনা সড়কে পিচের রাস্তা তুলে ইটের সলিং এর কাজ হচ্ছে। এটি হাস্যকর।
ওই সড়কে চলাচলকারী মো. আবদুল হান্নান বলেন, ইটের সলিং একটি প্রাচীন পদ্ধতি। ইট-বালির সলিং সড়কটি সংকুচিত করায় বর্ষায় খানা-খন্দ আর জলাবদ্ধতা দেখা দিবে। দীর্ঘ যানজট সৃস্টি হবে, এতে মানুষের দুর্ভোগ কমার চেয়ে আরো বাড়বে।
ঠিকাদার মো. নাছির উদ্দিন বলেন, সড়কটি নিচু হওয়ায় ইটের সলিং করা হচ্ছে ৬/৭ মাস পর ঢালাই করা হবে। আপনি আমাদের ওপরে কর্মকর্তাদের সাথে কথা বলুন, আমরা এর বেশি কিছু জানিনা।

খবর পেয়ে সোমবার দুপুরে পরিদর্শনে এসে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমি সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে কথা বলেছি। এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তাটি আরও সম্প্রসারণ করা হবে। এছাড়াও তিনি সড়ক সম্প্রসারণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন।
কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন সাকিব বলেন, ইটের সলিংয়ের কাজটি স্থায়ী কাজ নয়, টেম্পরারী ভাবে করা হচ্ছে। আগামী ৬ মাস পর আবার নতুন করে টেন্ডার হলে ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে ঢালাইয়ের কাজ করা হবে। তবে এটি প্রসেসিং হতে আনুমানিক এক দেড় বছর সময় লেগে যেতে পারে। তিনি আরও বলেন, প্রায় ৯৯ লক্ষ টাকা ব্যয়ে দেবীদ্বার-চান্দিনা সড়কটি নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে দেবীদ্বার অংশটুকুর ৬০০ মিটার ইটের সলিংয়ে করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ