1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে
দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর কুরুচিপূর্ণ  বক্তব্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। জাতীয় নাগরিক পাঠি (এনসিপি)-র দক্ষিণ আন্ঝলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিকালে এমন বক্তব্যকে কুরুচি পূর্ণ মন্তব্য করে এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে হাসনাতের নিজ এলাকার দেবীদ্বার উপজেলার বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন। কুমিল্লা- ৪ দেবীদ্বারের চার বারের সাবেক সংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর নির্দেশে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন তার ছেলে কুমিল্লা জেলা উত্তর বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী। মঙ্গলবার( ২০ মে) বিকাল সাড়ে ৪ টায় তার নিজ বাসভবন গুনাইঘর থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কুমিল্লা- সিলেট আন্ঝলিক মহাসড়ক দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি থাকলেও তা অপেক্ষা করে হাজারও মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। এ সময় ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বক্তব্যে কে সমর্থন জানিয়ে, হাসনাত আব্দুল্লাহ কে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবী করেন, তিনি বলেন- হাসনাত দেবীদ্বারের মাটি বিএনপির ঘাটি, দেবীদ্বারের মাটি মন্জুরুল আহসান মুন্সীর ঘাটি, তিনি সাত দিনের আলটিমেটামকে সমর্থন করে ক্ষমা চাওয়ার দাবী করেন। এ সমম আরও উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির মহিলা সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজুদ্দিন চেয়ারম্যান (সাজু) পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম, উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুকবল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুলসহ উজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এর আগে (১৯ মে)সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির বিভাগীয় নেতারা তার বক্তব্যকে ‘শিশুসুলভ’,‘রাজনৈতিক অপরিপক্বতার বহিঃপ্রকাশ’ এবং ‘মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ’ হিসেবে আখ্যা দেন। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উল্লেখ্য,গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যের হাসনাত আব্দুল্লাহ বলেন ‘কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।’ এমন বক্তব্যকে ঘিরে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল