1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

দেবীদ্বারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভির সাংবাদিক হামলার শিকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

এশিয়ান টিভির কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মো. নেছার উদ্দিনকে লাঞ্চিত ও হত্যার হুমকি দিয়ে তাকে বহনকারী একটি মোটর সাইকেল ভাংচুর করাসহ সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাত দশটার দিকে দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. মোখলেস ও তার স্ত্রীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক নেছার উদ্দিন।

সোমবার সকালে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণধর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা গুরত্বসহকারে দেখছি।

হামলার শিকার সাংবাদিক নেছার উদ্দিনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর পূর্বপাড়ার মৃত মানিক মিয়ার স্ত্রী বিধবা রানু বেগমের বাড়িতে একদল দুর্বৃত্ত ডুকে ওই বিধবাকে মারধর করাসহ হামলা ও ভাংচুর করছে। এমন সংবাদের খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় ওই হামলাকারীরা সাংবাদিক নেসার ও তার সঙ্গে থাকা আবদুল আলীম নামে আরেক সাংবাদিকের ওপর হামলা করেন। এ সময় তাঁরা মোটর সাইকেল ভাঙচুর করে তাদের ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেন।

এ বিষয়ে আরেক ভুক্তভোগী ও প্রতেক্ষদর্শী গোপালনগর গ্রামের বিধবা রানু বেগম বলেন, আমার বাড়িতে এসে আমার একই এলকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোখলেস, আজাদ ও ইব্রাহীম, ও তার স্ত্রীসহ অন্যান্যরা আমাকে ও আমার মেয়ের উপর হামলা করে। এ হামলার খবর পেয়ে সাংবাদিকদের মতো আরো অনেক লোক আমার বাড়িতে এসে ভীর জমায়। এ সময় সাংবাদিকরা আমার কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে সময়ও ওরা সাংবাদিকদের গালমন্দ করে তাদের উপর চড়াও হয় এবং তাদের মোটর সাইকেল ভাংচুর করে ক্যামেরা টেনে নিয়ে যায়। বিধবা রানু বেগম আরো জানান, আমি নিজেও তাদের হাত থেকে রক্ষা পেতে গত ২১ অক্টোবর দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় দেবীদ্বারে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ