1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ চটপটি বাজার উচ্ছেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৫ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘শহীদ জিয়াস্মৃতি পৌর পার্কের’ ভেতরে অবৈধভাবে গড়ে তোলা চটপটি বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। তবে ওই জায়গায় গড়ে উঠা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে গড়ে তোলা অবৈধ ষ্ট্যাশনারী, পান- সিগারেটের দোকানসহ বিভিন্ন দোকান, এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজি ষ্ট্যাড উচ্ছেদ করা হয়নি।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চলে। উচ্ছেদ অভিযানে ‘মুসলিম চটপটি, ফোসকা এন্ড টক-ঝাল মিষ্টি আচার’, ‘মায়ের দোয়া চটপটি ফোসকা এন্ড দই ফোসকা’, ‘ঢাকাইয়া চটপটি এন্ড ফোসকা হাউজ’সহ ৬টি দোকান উচ্ছেদ করা হয়।
স্থানীয় ব্যবসায়ি মো. খোরশেদ আলম জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার সদর এলাকায় প্রধান যানজটের মূল কারন অবৈধ দখলদারদের ফুটপাত এবং সড়কের জায়গা ও ‘শহীদ জিয়াস্মৃতি পৌর পার্ক’ দখল করে বিভিন্ন দোকান তৈরী, এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজি ষ্ট্যান্ড নির্মাণ করা।
নাম না প্রকাশের শর্তে একজন চিকিৎসক জানান, দেবীদ্বারে স্বাস্থ্য সেবায় চেয়েও বড় সমস্যা হল- দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকটি থাকে সিএনজি, অটো রিক্সার দখলে। এছাড়াও অবৈধ দখলদাররা হাসপাতালের সামনে এবং গেইটের দু’পাশে বিভিন্ন দোকান নির্মান করে দখলে রাখায় রোগিদের যাতায়তে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় দূরের রোগিদের হাসপাতাল খুঁজে পেতেও সমস্যা দেখা দেয়। উপজেলা আইনশৃংখলা মিটিংগুলোতে বার বার এ বিষয়টি উঠে আসলেও প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাত কারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা না। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা একটি নিয়মিত অভিযান, হাসপাতাল গেইটের সামনের দোকানগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। না নিলে পরবর্তী অভিযানে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন