1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় মেয়েকে হত্যা, অভিযুক্ত – ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৫২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে আলোচিত ফাহিমা (৫) হত্যাকাণ্ডে শিশুটির বাবাসহ ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। সোমবার (২৩ মে) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। আসামিরা বর্তমানে জেলহাজতে আছে। অভিযোগপত্রে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান। তিনি জানান, বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ৫ বছরের শিশু ফাহিমাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে ফাহিমার বাবাসহ পাঁচ জন।
শিশুটির বাবা মো.আমির হোসেন (২৫) ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন- মো. রবিউল আউয়াল (১৯), মো. রেজাউল ইসলাম ইমন (২২), মোসা. লাইলি আক্তার (৩০) ও মো. সোহেল রানা (২৭)।
জানা যায়, গত বছরের ৭ নভেম্বর বিকালে কুমিল্লার দেবীদ্বারে ৫ বছরের শিশু ফাহিমা আক্তার নিখোঁজ হয়। পরে এ বিষয়ে শিশু ফাহিমার বাবা আমির হোসেন দেবীদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৪ নভেম্বর দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর এলাকার একটি কালভার্টের নিচে সরকারি খালের ডোবা থেকে ফাহিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
তারপর ফাহিমার বাবা আমির হোসেন বাদী হয়ে দেবীদ্বার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তু পরবর্তীতে তদন্তে বের হয়ে হত্যার আসল রহস্য। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর অভিযানে দেবীদ্বার ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ভিকটিমের বাবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব ও পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই নির্মম হত্যাকাণ্ডে সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, দেবীদ্বারে আলোচিত শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ৫ আসামির মধ্যে একজন ছাড়া বাকি চারজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত হওয়ার কথা আদালতে স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন