1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

দেবীদ্বারে পথচারি পিপাষার্তকে পানি পান করালেন এসএসসি ৯৩’র ব্যাচ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৪১৮ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন 
কুমিল্লার দেবীদ্বারে প্রচন্ড তাবদাহে সহস্রাধিক পথচারি, যাত্রী ও শ্রমজিবী পিপাষার্ত মানুষকে বিশুদ্ধ পানি পান করালেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩’র ব্যাচ।
শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে বিশিষ্ট ব্যবসায়ি মো. মাইনুল ইসলাম মিঠু, মো. মোবারক হোসেন সওদাগর, অধ্যাপক মো. কামাল হোসেন, প্রবাসী মো. কামাল হোসেন, কর্মজীবী মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ওই পানি বিতরণ করা হয়।
এসএসসি ৯৩’র ব্যাচের এ উদ্যোগকে শ্রমজীবী ও সাধারণ মানুষ  প্রশংসা করেন। তবে আয়োজকরা জানান, আমাদের এ আয়োজন তাপদাহ যতদিন থাকবে আমাদের উদ্যোগ ততদিন চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ