1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে জিপি নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লার দেবীদ্বারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর চালিত রিকশা থেকে জিপি নামে চাঁদাবাজি (অতিরিক্ত ফি) বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা ড্রাইভার সমিতি ও মোটর চালক লীগের আয়োজনে, উপজেলা পরিষদ প্রাঙ্গণে শত শত চালকদের উপস্থিতিতে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মোটর রিক্সা শ্রমিকলীগ সভাপতি আঃ হালিম, উপজেলা শ্রমিক লীগ’র সদস্য সচিব কাউছার হায়দার, অটোরিকশা চালক মোঃ খাইরুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।

চালকরা তাদের বক্তব্যে বলেন, পৌরসভার ইজারা মোতাবেক যেখানে প্রতি টিপে ৫টাকা জিপি নেয়ার কথা, সেখানে আমাদের থেকে আদায় করছে ৪০ থেকে ৬০টাকা। টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও লাঞ্ছিত করে আসছে। তারা আরো বলেন, আমরা আমাদের ষ্ট্যান্ড ব্যতীত উপজেলার অন্য যে কোন সড়ক দিয়ে আসতে গেলে সেখানেও জিপি নামক চাঁদা দিতে হয়। এমনকি জরুরী রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে গেলেও একশত গজের ভেতরে ৪০ টাকা করে দুইবার জিপি দিতে হয়। আমাদের মধ্যে যারা ভাড়ায় সিএনজি চালায় তাদের মালিককে ভাড়া বাবত দিতে হয় ৫শত টাকা, প্রতিদিন জিপি দিতে হয় ৩শত টাকা, নিজের পকেট খরচ আছে ২শত টাকা সব মিলিয়ে এক হাজার টাকাও উপর্জন করতে পারিনা। বৌ বাচ্চানিয়ে না খেয়ে থাকতে হয়। এ অবস্থার পরিবর্তন চাই।

এছাড়াও রেজিষ্ট্রেশন ফি ১ হাজার ৫শত টাকা থেকে ২হাজার ৫শত টাকা, ট্রাফিক, হাইওয়ে ও থানা পুলিশের জন্য মাসিক ৪৫০টাকা, থানার ডিউটি নামে একমাস পর পর প্রতি সিএনজি থেকে ২৫০টাকা করে আদায় করা হয়।

এসময় দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান চালকদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি ক্ষতিয়ে দেখে সঠিক ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।

বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন-নবী তালুকদার আন্দোলনকারীদের সাথে কথা বলেন। আন্দোলনকারীদের নেতৃবৃন্দ ও যারা অনিয়মে অতিরিক্ত জিপি আদায় করছে তাদেরকে সাথে নিয়ে আগামী রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার আশ্বাস দিলে তারা সমাবেশ শেষ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল