1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে কণ্যা ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে
দেবীদ্বারে কণ্যা ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইব

কুমিল্লার দেবীদ্বার উপজেলার সংচাইল গ্রামে নিজ পিতা কর্তৃক আপন কণ্যাকে একাধিকবার ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগীর নানীর করা মামলায় বাবা আটক। ঘটনাটি ঘটে গতকাল (২৭ অক্টোবর) উপজেলার বড়শালঘর ইউনিয়নের সনচাইল গ্রামের (বদুরুদ্দীর বাড়ির) ভিকটিমের নিজ বাড়িতে।
ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মোঃ হারুন (৪৮), পেশায় কৃষক। সে উপজেলার সনচাইল গ্রামের মৃতঃ আব্দুল মান্নান মিয়ার পুত্র, ভিকটিমের শিশুটির আপন বাবা।
মামলার বাদী ভিকটিমের নানী সাহেদা বেগম (৫৭) জানান, দীর্ঘদিন ধরে তার মেয়ের জামাতা অভিযুক্ত (মোঃ হারুন) তার আপন মেজো মেয়েকে একাধিকবার ধর্ষণচেষ্টা করে আসছে। বাদীর নাতনী ভিকটিম শিশুরা ২ বোন ও এক ভাই রয়েছে। ভিক্টিমের ‘মা’ বর্তমানে ৯ মাসের অন্তঃসত্বা ও অসুস্থ। স্ত্রী অসুস্থ থাকায় তার মেয়ের জামাতা গত পাঁচ মাস আগে তার মেজো মেয়েকে গরুর ঘাসের ঝুড়ি মাথায় তুলে দেওয়ার কথা বলে পাট ক্ষেতে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। পরে মেয়েটি কান্নাকাটি করে মায়ের কাছে বললে, ভিকটিমের মা কুরআন শরীফ ছুইয়ে শপথ করিয়ে জীবনে আর কখনো এমন ভুল না মর্মে অঙ্গিকার করান। মোঃ হারুনও প্রতিজ্ঞাবদ্ব হন। এখানেই ক্ষান্তহননি তিনি। সাম্প্রতিক সময়ে গত এক মাস আগে ফের আগের মত ধর্ষণ চেষ্টা ও একাধিকবার ধর্ষণ করেছেন বলে তিনি জানান। গতকাল ২৭ অক্টোবর সকাল ১০ টার সময় তার পিতা বাজার থেকে এসে গায়ের কাপড় ধুয়ে দেবার কথা বলে বাতরুমে পাঠান, তারপর সেখানে গিয়ে ধর্ষণ চেষ্টা করেন। ভিকটিম শিশুটি কোন উপায় না পেয়ে দৌড়ে তার নানুর বাড়িতে গিয়ে নানীর কাছে সবকিছু খুলে বলেন। পরে তিনি দেবীদ্বার থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেন। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোঃ ইলিয়াছ বলেন, আপন পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ চেষ্টা বিষয়টি পরিবার থেকে অবহিত করলে, প্রথমে আমরা অভিযুক্ত পিতাকে আটক করি। জিজ্ঞেসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে ও ভুলবশত করেছে বলে জানান। আটকের পর ওই এলাকার একটি প্রভাবশালী মহল অভিযুক্ত পিতাকে ছাড়িয়ে নিতে থানায় আসেন। আমি সকলকে ধর্ষণ মামলা আসামী হতে হবে বলাতে আর তদবির করেনি। ভিকটিমের আপন নানীর দায়ের করা মামলা রুজু পূর্বক অভিযুক্তকে কোর্ট হাজতে প্রেরণ করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল