1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দেবীদ্বারে আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে দেখতে গেলেন বিএনপির নেত্রী মাজেদা আহসান মুন্সী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বিনাইপার গ্রামে অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া দুটি পরিবারকে দেখতে গেছেন বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর স্ত্রী ও দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাজেদা আহসান মুন্সী।
রোববার সন্ধ্যায় তিনি সেখানে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার জন্য দলের সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান করেন। তিনি তাদের খোঁজখবর নেন। সেই সঙ্গে তার পরিবার ও দলের পক্ষ থেকে সহায়তারও আশ্বাস দেন।
মাজেদা আহসান মুন্সী বলেন, আমার কথা হলো-সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এদের বাসস্থানের ব্যবস্থা করা। দুই, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সঙ্গে আপনাদের এই এলাকার সাবেক সাংসদ মঞ্জুর আহসান মুন্সী আছেন।
এসময় মাজেদা আহসান মুন্সীর সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল সাইফুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক পাখি,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেকনবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের বিল্লাল হোসেন বিল্লু, পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা বিল্লাল হোসেন, পৌর ছাত্রদল নেতা মো. রাসেল প্রমূখ।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাত অনুমান সাড়ে ৪ টায় দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের রেয়াজ উদ্দিন সরকার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনায় একেবারে নিঃস্ব হয়ে পড়ে দুইটি পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা